সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

বগুড়া সংবাদ : (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : বগুড়ার শিবগঞ্জে ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ইন্ড ইউজার কানেক্টিভিটি প্রদান পরবর্তী গ্রাহক পর্যায়ে প্রশিক্ষণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শহিদ হাফিজুর রহমান অডিটরিয়ামে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যলয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান।
উপজেলা আইসিটি অফিসার রাসেল রানা এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কাজী জাহাঙ্গীর আলম, ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ইনকম আইটির প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল হোসাইনসহ নেটওয়ার্কের প্রতিনিধিবৃন্দ।
প্রকল্পের আওতায় শিবগঞ্জ উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগপ্রাপ্ত ৬৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বিদ্যালয় পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের কার্যকারিতা, রক্ষণাবেক্ষণ এবং ডিজিটাল শিক্ষাব্যবস্থা জোরদারের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, এ প্রকল্পের মাধ্যমে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দ্রুতগতির ইন্টারনেট সংযোগ নিশ্চিত হওয়ায় শিক্ষার্থীরা ডিজিটাল কনটেন্টভিত্তিক পাঠদান সুবিধা পাবে এবং শিক্ষার মানোন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত

Check Also

ফোর স্টার হোটেল নাজ গার্ডেনের ব্যবস্থাপনা পরিচালক হলেন শাফিন আহমেদ রন্টি

বগুড়া সংবাদ :  উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম এবং প্রথম আন্তর্জাতিক মানের চার তারকা হোটেল নাজ গার্ডেনের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *