সর্বশেষ সংবাদ ::

বগুড়ার ছাইহাটা বালিকা বিদ্যালয়ে স্কুল পোষাক প্রদান অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ‎মঙ্গলবার সকালে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছাইহাটা বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল পোষাক প্রদান অনুষ্ঠান প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিল্লাত হোসেন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  সারিয়াকান্দি উপজেলা বিএনপি সভাপতি ও স্কুলের প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট নূর এ আজম বাবু।  বিশেষ অতিথি ছিলেন ছাইহাটা ডিগ্রি কলেজের সাবেক সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদ, ছাইহাটা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ফরহাদ হোসেন, ছাইহাটা করিম মন্ডল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনুর ইসলাম,  ম্যানেজিং কমিটির সদস্য আজিজুল ইসলাম, ছাইহাটা বালিকা বিদ্যালয়ের শিক্ষক শ্যামল ইসলাম, শিলা বেগম, অভিভাবক জুঁই বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ছাইহাটা ডিগ্রি কলেজের অধ্যাপক হাবিবুর রহমান আকন্দ। অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থীর হাতে স্কুলের নতুন পোষাক তুলে দেয়া হয়।

Check Also

দুপচাঁচিয়ায় মানিক হত্যা মামলার আসামি কাকরুল গ্রেপ্তার

বগুড়া সংবাদ : বগুড়ার দুপচাঁচিয়ায় মানিক চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি ফিরাজ হাসান কাকরুল (৪০)-কে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *