বগুড়া সংবাদ : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া- ৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার বে-সরকারি ভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ২৬ হাজার ৬৭৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের পেয়েছেন ১ লাখ ৯ হাজার ৬৭৬ ভোট। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী শাহজাহান আলী তালুকদার পেয়েছেন ১হাজার ৭৭১ভোট এবং জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহিনুর ইসলাম পেয়েছেন ১ হাজার ৪৭৫ ভোট।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এদিন সকাল সাড়ে ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীন ভাবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে প্রশাসন জানিয়েছেন। ফলাফল ঘোষণার পরপরই বিজয়ী প্রার্থীর সমর্থক ও দলীয় নেতা-কর্মীদের মাঝে আনন্দ-উচ্ছাস লক্ষ্য করা যায়।
Bogra Sangbad সত্য সন্ধানে আমরা
