সর্বশেষ সংবাদ ::

কাহালুতে স্বামীর নির্যাতনের শিকার আতিয়া সুলতানা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালুতে স্বামীর অমানবিক নির্যাতনের শিকার আতিয়া সুলতানা (২৩) এখন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঘটনাটি ঘটেছে গত ২৫ জানুয়ারী রাতে কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বীরপাল্লা গ্রামে।
জানা যায়, প্রায় ১ বছর পূর্বে কাহালু উপজেলার দৃর্গাপুর গ্রামের দরিদ্র পরিবার আলমগীর এর মেয়ে আতিয়া সুলতানার সাথে উপজেলার বীরপাল্লা গ্রামের মৃত হাশেম আলীর পুত্র আব্দুল করিম (২৮) এর সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায় সময় পারিবারিক ছোট খাটো বিষয় নিয়ে আব্দুল করিম তার স্ত্রী আতিয়া সুলতানাকে মারপিট ও শারীরিক, মানষিক ভাবে নির্যাতন করত। গত ২৫ জানুয়ারী রোববার সন্ধ্যায় স্বামীর সাথে আতিয়া সুলতানার কথা কাটাকাটি হয়। রাতে স্ত্রী আতিয়া সুলতানা খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পড়ে এর এক পর্যায়ে গভীর রাতে ঘুমিয়ে থাকা স্ত্রী আতিয়া সুলতানাকে স্বামী আব্দুল করিম আক্রোশ মূলকভাবে হত্যার উদ্দেশ্য ধারালো হাঁসুয়া দিয়ে মাথায় এলোপাতারি ভাবে কুপিয়ে মারাত্বক জখম করে। এ সময় আতিয়া সুলতানার ডাক চিৎকারে প্রতিবেশী লোকজন ছুটে এসে তাকে গুরুত্বর আহত অবস্থার উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
ঘটনার পর তার স্বামী আব্দুল করিম পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে থানা পুলিশকে সংবাদ দেন। কাহালু থানা পুলিশ গিয়ে ঐ রাতেই আব্দুল করিমকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় পরেদিন সোমবার আতিয়া সুলতানার পিতা আলমগীর বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা দায়ের করেন। বর্তমানে আব্দুল করিম জেলহাজতে রয়েছেন।

 

Check Also

বগুড়ার শাখারিয়া ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চালিতাবাড়ীতে জামায়াতের আলোচনা সভা ও ইফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *