সর্বশেষ সংবাদ ::

কাহালুতে অবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বগুড়া সংবাদ :  সোমবার সকালে বগুড়ার কাহালু উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বাংলাদেশ আবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কাহালু উপজেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আবসরপ্রাপ্ত সরকারী কর্মচারী কল্যাণ সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) আলহাজ্ব আব্দুর রহমান।
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মাশরুব আলম।
এ সময় উপস্থিত ছিলেন অত্র সমিতির সাধারণ সম্পাদক শ্রী ভূপেনচন্দ্র পাল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র সমিতির এ কে এম শামছুল আলম (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), আলহাজ্ব আব্দুল হান্নান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক) প্রমুখ।

Check Also

স্বপ্ন থেকে বাস্তব: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উদ্যোগে মোকামতলায় কলেজর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ ,বগুড়া) : দীর্ঘদিন ধরে মোকামতলায় ছিল শুধুমাত্র একটি মহিলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *