সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় জেলা জজ মনিরুজ্জামানের পুনপদায়ন বাতিলের দাবি আইনজীবীদের

বগুড়া সংবাদ  : বগুড়ায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের পুনরায় পদায়নের সিদ্ধান্ত বাতিল এবং তাকে অন্যত্র বদলির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বগুড়া জেলা ও দায়রা জজ আদালতের সামনে জেলা অ্যাডভোকেটস বার সমিতির আইনজীবীরা এ কর্মসূচি পালন করে। কর্মসূচিতে জেলা বারের নেতৃবৃন্দসহ সাধারণ আইনজীবীরা অংশ নেন।

মানববন্ধনে আইনজীবীরা বলেন, বিগত সরকারের আমলে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মী ও আইনজীবীদের হয়রানি এবং বিচারপ্রার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের একাধিক অভিযোগ ওঠে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের পর তাকে বগুড়া থেকে বদলি করা হয়েছিল। তবে সম্প্রতি তাকে আবারও একই আদালতে পদায়নের আদেশ দেওয়া হয়। বুধবার তাঁর বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে যোগদানের কথা রয়েছে।
কর্মসূচিতে জেলা বার সমিতির অ্যাডভোকেট (জিপি) শফিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতিপূর্বে বদলি করা হয়েছিল। পরবর্তীতে আবার কেন তাকে একই স্থানে পদায়ন করা হলো। তা বোধগম্য নয়। এ বিষয়ে বারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন ও স্মারকলিপি দেওয়া হয়েছে। আমরা অবিলম্বে তার পুনঃপদায়ন বাতিল করে অন্যত্র বদলির দাবি জানাচ্ছি।
জেলা অ্যাডভোকেটস বার সমিতির সভাপতি শেখ রেজাউর রহমান মিন্টুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম, আব্দুল বাছেদ পিপি, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য ও স্পেশাল পিপি আলী আজগার, স্পেশাল পিপি মোজাম্মেল হক, বারের সাবেক সভাপতি আতাউর রহমান খান মুক্তা, সাবেক সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী শফিকুল ইসলাম, আসাদুজ্জামান মাখন প্রমূখ।
এদিকে মো. মনিরুজ্জামান বগুড়ায় জেলা ও দায়রা জজ হিসেবে পুনরায় বদলি হয়ে আসার খবরে আদালত পাড়ায় উত্তেজনা দেখা দেয়।

Check Also

শিবগঞ্জে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে টেপাগাড়ী গ্রামে আরমান এর গণসংযোগ ও আলোচনা সভা ৷

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার টেপাগাড়ী গ্রামে আসন্ন পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *