সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সাংবাদিক ও তাঁর বাবাকে মারপিট মামলায় গ্রেপ্তার -১

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘিতে বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়াকে কেন্দ্র করে সাংবাদিক ফিরোজ হোসেন ও তাঁর বাবা ফরহাদ আলীকে মারধর করে মাথায় রক্তাক্ত জখম করার মামলায় আব্দুর রহমান (৬৫) নামের এক প্রতিবেশিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার আব্দুর রহমান উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ার লীল চাঁনের ছেলে। বুধবার দুপুরে তাকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

আদমদীঘি থানা পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে,  শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বিহিগ্রাম কুমারপাড়ায় বাড়ির খলিয়ানে তার কাঁটার বেড়া দেওয়ার কাজ করছিল দৈনিক মানবজমিনের উপজেলা প্রতিনিধি ফিরোজ হোসেনের বাবা ফরহাদ আলী। এ সময় প্রতিবেশি আব্দুর রহমানের নির্দেশে সাথী, আসমা ও রুজিনা তার বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। তার বাবা গালিগালাজ করতে নিষেধ করলে তিন নারী তার বাবার ওপর হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার বাবার মাথায় রক্তাক্ত জখম হয়। বাবার চিৎকার শুনে ছেলে ফিরোজ হোসেন তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তাকেও বাঁশের লাঠি দিয়ে আঘাত করা হয়। এরপর শনিবার সকালে আহত ফিরোজ বাদী হয়ে আদমদীঘি থানায় একটি লিখিত এজাহার দোন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বলেন, সাংবাদিক ফিরোজের দায়ের করা মামলায় আব্দুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে।

Check Also

শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘মিঠাই’ আউটলেটের শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া):  বগুড়ার শিবগঞ্জে নাগর বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *