সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে ‘মিঠাই’ আউটলেটের শুভ উদ্বোধন

বগুড়া সংবাদ  (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া):  বগুড়ার শিবগঞ্জে নাগর বন্দর ব্রিজ সংলগ্ন এলাকায় মনোরম ও আধুনিক পরিবেশে সুপরিচিত ও জনপ্রিয় ফুড ব্র্যান্ড ‘মিঠাই’ (Mithai)-এর নতুন আউটলেটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে আলহাজ্ব মোহাম্মদ জুলফিকার আলী সরকারের ফ্র্যাঞ্চাইজি পরিচালনায় শিবগঞ্জ উপজেলায় এটাই প্রথম কোনো আধুনিক চেইন শপ এর উদ্বোধন করা হয়।

বর্ণাঢ্য এই উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, চৌধুরী আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম রতন, মিঠাই বিজনেসের চিফ অপারেটিং অফিসার (COO) জনাব এস এম হাফিজুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (DGM) জনাব অমিতাভ রায় এবং উত্তরবঙ্গের এরিয়া ম্যানেজার জনাব আবু হানিফ, প্রভাষক আশরাফুল ইসলাম, বিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) আবুল কাসেম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এ বি এম মাসুদ রানা রানা মাসুম, সাধারণ সম্পাদক রায়হানুল হক রনি, বিশিষ্ট ব্যাবসায়ী জয়সহ ছাত্র, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও স্থানীয় সুধীজন।

আয়োজনের শুরুতেই বিশেষ দোয়া খায়ের সহ আনন্দঘন পরিবেশে কেক কেটে এবং ফিতা উন্মোচন করে অতিথিবৃন্দ আউটলেটটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী বক্তব্যে উপস্থিত বক্তারা বলেন, “শিবগঞ্জে মানসম্মত ও আধুনিক খাবারের চেইন শপ চালু হওয়ায় স্থানীয় বাসিন্দাদের জন্য একটি চমৎকার খাবারের গন্তব্য তৈরি হলো। স্বাস্থ্যকর পরিবেশ ও মান ধরে রেখে প্রতিষ্ঠানটি সুনামের সাথে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তারা।”
নতুন এই আউটলেটে আকর্ষণীয় ডেকোরেশনের পাশাপাশি বিভিন্ন স্বাদের কেক, প্যাস্ট্রি, ঐতিহ্যবাহী মিষ্টি, ফাস্টফুড, স্ন্যাক্স এবং রিফ্রেশমেন্ট আইটেম পাওয়া যাচ্ছে।

Check Also

শিবগঞ্জে আসন্ন পৌর নির্বাচন উপলক্ষে টেপাগাড়ী গ্রামে আরমান এর গণসংযোগ ও আলোচনা সভা ৷

বগুড়া সংবাদ (রশিদুর রহমান রানা শিবগঞ্জ বগুড়া) : বগুড়ার শিবগঞ্জ পৌরসভার টেপাগাড়ী গ্রামে আসন্ন পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *