সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাই নিহত

বগুড়া সংবাদ : মহাসড়কে অবৈধ যানচলাচলের কারনে  বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুই ভাই  নিহত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে উপজেলার চন্ডিহারা অমরাপুরি এলাকাস্থ বগুড়া-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত মোজাহার আলীর ছেলে আবুল কাশেম (৬৫) ও মৃত ময়েজ উদ্দিন প্রামানিকের ছেলে জাহিদুল ইসলাম (৫৬)। তারা দুজনে চাচাতো জেঠাতো ভাই।
স্থানীয় সুত্রে জানা যায়, ভটভটিতে করে  গরুর হাটে যাচ্ছিলেন আবুল কাশেম ও জাহিদুল ইসলাম। পথিমধ্যে চন্ডিহারার অমরাপুরি নামক স্থানে পৌঁছালে রংপুর দিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস ভটভটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান যাত্রী আবুল কাশেম ও জাহিদুল ইসলাম।
কুন্দারহাট হাইওয়ে পুলিশের ওসি আব্বাস আলী জানান, ভটভটিকে কোন গাড়ি ধাক্কা দিয়েছে তা জানা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে বিস্তারিত জানাতে পারবো। এদিকে প্রশাসনের নিরব ভূমিকা পালনে
 মহাসড়কে অবৈধ যানচলাচল বৃদ্ধি পাওয়াই ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই।

Check Also

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি কর্পোরেশনের অভিযান

বগুড়া সংবাদ   : বগুড়া মহানগরের ১৫নম্বর ওয়ার্ডের চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *