সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় তিনজন এমপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বগুড়া সংবাদ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসন থেকে এমপি পদে নির্বাচন করার লক্ষ্যে বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার স্বীকৃতি প্রামানিকের কাছ থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। রোববার (২৮ ডিসেম্বর) দুইজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বী হাসান (ফুলবাবু) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ’র এবিএম মোস্তফা কামাল পাশা। গত শনিবার (২৭ ডিসেম্বর) মনোনয়নপত্র সংগ্রহ করেন বাংলাদেশ কংগ্রেস-এর মোঃ আসাদুল হক। গোলাম রাব্বী হাসান ফুলবাবু মনোনয়নপত্র সংগ্রহের আগে মোহনা টেলিভিশন ও দৈনিক সাতমাথা পত্রিকার সোনাতলা উপজেলা প্রতিনিধি মোশাররফ হোসেন মজনুর কার্যালয়ে আকস্মিক উপস্থিত হয়ে সৌজন্য সাক্ষাত করেন।

 

Check Also

লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা অপরাধে তিন মৎস্য খাদ্য ভান্ডারকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে লাইসেন্স নবায়ন ছাড়াই মৎস্য খাদ্য ভান্ডার পরিচালনার অপরাধে তিনটি প্রতিষ্ঠানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *