সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় বন্ধন শিল্পী গোষ্ঠীর বিজয় দিবসের সংগীতানুষ্ঠান

বগুড়া সংবাদ : বগুড়ায় বন্ধন শিল্পী গোষ্ঠীর আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ ডিসেম্বর রাতে বগুড়া শহীদ টিটু মিলনায়তনে”হৃদয়ে গাঁথা বিজয়” শিরোনামে অনুষ্ঠানে সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস বগুড়া জেলা শাখার আহবায়ক ওয়াহিদ মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সপ্তসুর শিল্পী গোষ্ঠীর পরিচালক আসাদ হোসেন এবং নান্দনিক নাট্যদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বন্ধন শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বন্ধন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোঃ আব্দুস ছালাম।

Check Also

সান্তাহারে আলোচিত হত্যার রাকিকা আক্তার রাকার পরিবারের খোঁজ খবর নেয় পৌর বিএনপির নেতৃবৃন্দরা

বগুড়া সংবাদ : মঙ্গলবার বেলা ১১ টায় বগুড়ার সান্তাহার পৌর শহরের সাহেবপাড়া মহল্লায় প্রতিবেশীর দ্বারা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *