সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে সাংবাদিকদের সাথে জামায়াতের এমপি পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আয়োজনে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আদমদীঘি উপজেলা বাবা আদম (র:) কমপ্লেক্স চত্বরে জামায়াতে ইসলামী আদমদীঘি উপজেলা শাখার আমীর হাফেজ আতোয়ার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারী গোলাম রব্বানীর সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে এমপি পদপ্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ও বগুড়া জেলা কর্ম পরিষদের সদস্য হাফেজ আব্দুর নুর, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা. ইউনুস আলী, নায়েবে আমীর তরিকুল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের সদস্য শিক্ষাবীদ মওলানা আব্দুল জব্বার, জামায়াত নেতা গোলাম মোস্তফা নাইডু, রমজান আলী, আহসান হাবীব তুহিন প্রমুখ।

Check Also

বগুড়ায় ট্রেড ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনে আতিকুর রহমান আমরা কার্ডের সুবিধা চাই না দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ করুন

বগুড়া সংবাদ: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেছেন, আমরা শ্রমিকদের ন্যায্য অধিকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *