সর্বশেষ সংবাদ ::

কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে বিদায়ী সংবর্ধনা প্রদান করলেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ :  রোববার দুপুরে বগুড়ার কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছাকমান আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (দায়িত্বপ্রাপ্ত) মো. শফিকুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন অত্র সমিতির নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, কাহালু উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোছা. রিফাত আখতার খানম, কাহালু উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সভাপতি মো. বেলাল উদ্দিন প্রামানিক, সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল করিম, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. আবু হাসান প্রামানিক, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সদস্য ও বাংলাদেশ শিক্ষক সমিতি কাহালু উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. বুলবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম, আশরাফ আলী, ফজলুর রহমান, রোকানুজ্জামান, রফিকুল ইসলাম, আব্দুল মজিদ।

Check Also

বগুড়ার গাবতলীতে অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার রহস্য ঘিরে নানা গুঞ্জন

  বগুড়া সংবাদ : (জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া) প্রতিনিধ: বগুড়ার গাবতলী উপজেলায় রাকিব (৩২) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *