সর্বশেষ সংবাদ ::

বগুড়া সদর আসনে জামায়াত প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের গণসংযোগ

বগুড়া সংবাদ : জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল রবিবার গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দর এলাকায় গণ সংযোগ ও পথসভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, গোকুল ইউনিয়ন সভাপতি মলুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু,আজিজুর রহমান, আবু তাহের, শাহজাহান আলী প্রমুখ। পথসভায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে। একবার সুযোগ দিন আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪  বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি আরো বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *