সর্বশেষ সংবাদ ::

শিবগঞ্জে ৫২তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী

বগুড়া সংবাদ : বগুড়ার শিবগঞ্জে ৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় উপজেলার হাফিজুর রহমান অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার পদ্মা রানী, প্রধান শিক্ষক আতাউর রহমান মন্ডল, তাজুল ইসলাম, হারুনুর রশিদ, বিমল কুমার রায়, আশরাফুল ইসলাম, আব্দুর রশিদ, মিকরাইল হোসেন, শরীর চর্চা শিক্ষক বিপ্লব মোহন্ত, আবুল কাশেম, নুরুল ইসলাম, আল আমিন, আরিফুল ইসলাম, হেলান বারী, রফিকুল ইসলাম প্রমূখ।

Check Also

সোনাতলা পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা

বগুড়া সংবাদ  :  বগুড়ার সোনাতলা পৌরসভার ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোনাতলা পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *