সর্বশেষ সংবাদ ::

গাবতলীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা

বগুড়া সংবাদ ( জাহাঙ্গীর আলম লাখি, গাবতলী বগুড়া)  : আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গতকাল শনিবার বগুড়ার গাবতলী উপজেলা ও পৌর এবং কলেজ ছাত্রদলের প্রস্তুতিমূলক সভা উপজেলা শাখার সভাপতি নাজমুল আহসান ডিটলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন। উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এসএম রাঙ্গার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গফুর টুকু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রাশেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক প্রান্ত মহন্ত, অর্থ বিষয়ক সম্পাদক মোসাদ্দেকুর রহমান রক্সি, সরকারি আজিজুল হক কলেজ ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ নোমান, উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তমিরুল হক তৌকির পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাত রহমান তাসকিন, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তা, গাবতলী সরকারি ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি রাহাত রাজ প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Check Also

জুলাই পদযাত্রা উপলক্ষে বগুড়ায় এনসিপির সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঘোষিত ‘জুলাই পদযাত্রা-২০২৬’ কর্মসূচি উপলক্ষে বগুড়া জেলা এনসিপির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *