সর্বশেষ সংবাদ ::

আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে চুরি, থানায় অভিযোগ

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের জানালার লোহার শিক ভেঙে কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও মনিটর চুরি করেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় রোববার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, চোরেরা অফিসের জানালার লোহার শিক ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন তথ্য প্রযুক্তি সরঞ্জাম চুরি করে নিয়ে যায়। পরে অফিসে এসে কর্মকর্তারা চুরির বিষয়টি জানতে পারেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন জানান, চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Check Also

বগুড়ায় নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়া জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজি. নং রাজ-১৯৬২)-এর নবনির্বাচিত কমিটি-২০২৬-এর অভিষেক  শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *