সর্বশেষ সংবাদ ::

ধুনটে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে যুবকের কারাদ-

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনট উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সোহেল রানা (৪০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দ-াদেশ প্রদান করেন।

দ-াদেশপ্রাপ্ত যুবক সোহেল রানা ধুনট পৌর এলাকার পশ্চিমভরনশাহী গ্রামের বাহাদুর আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট খায়রুজ্জামান জানান, নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে সোহেল রানাকে ধুনট সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকা থেকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- ও ১০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Check Also

বগুড়ায় জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির-২০২৬ অনুষ্ঠিত

  বগুড়া সংবাদ : জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, বিগত পালিয়ে যাওয়া সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *