সর্বশেষ সংবাদ ::

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র বিক্ষোভ ও মানববন্ধন

বগুড়া সংবাদ : গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল এসে শহরের জিরোপয়েন্ট সাতমাথায় মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচারের দাবী জানান। সেই সাথে আদালতে পুলিশ হেফাজতে আসামীদের ধুমপান এবং ধৃষ্টতাপূর্ন আচরনে পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারন সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথা’র সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারন সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাবেক সাধারন সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত রিটু, দৈনিক উত্তরকোণের ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক দিনক্ষনের সম্পাদক প্রবাল খন্দকার, যুগ্ম-সাধারন সম্পাদক কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রতিক ওমর প্রমূখ। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারন সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি হাকিম রুমন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমান প্রমূখ।

Check Also

বগুড়ায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বৃহস্পতিবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *