সর্বশেষ সংবাদ ::

ধুনটে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে গাছ থেকে লালন প্রমানিক (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ধুনট সদরপাড়া গ্রামের ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহত লালন প্রামানিক ধুনট সদরপাড়া গ্রামের মৃত মতি প্রামানিকের ছেলে।

নিহতের পরিবারের বরাত দিয়ে ধুনট থানার এসআই নয়ন কুমার জানান, মঙ্গলবার সকালে স্থানীয়রা ইছামতি নদীর তীরে বেলজিয়াম গাছের ডালের সাথে গামছা পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পরে সংবাদ পেয়ে মরদেহ গাছ থেকে নামিয়ে প্রাথমিক সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করা হয়। লালন প্রামানিক দীর্ঘদিন ধরে অভাব অনটনের পাশাপাশি মৃগী রোগে ভুগছিলেন বলে প্রাথমিকভাবে জানাযায়। এবিষয়ে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মরদেহ বিনাময়না তদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *