সর্বশেষ সংবাদ ::

অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেলো বগুড়ার দুই ক্রিকেটার

বগুড়া সংবাদ : চলতি মৌসুমে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন বগুড়া জেলা অনুর্ধ্ব-১৬ ক্রিকেট দলের দুই প্রতিভাবান ক্রিকেটার উদ্বোধনী ব্যাটসম্যান আকাশ রায় এবং লেগ স্পিন অলরাউন্ডার শামস তৌফিক অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছে। আগামী ১২ জুলাই হতে বিকেএসপিতে ক্যাম্প শুরু হবে। এ মাসের ৩১ তারিখে ক্যাম্প শেষ হবে। এর আগে অনুর্ধ্ব-১৪ জাতীয় ক্যাম্পে বগুড়ার একাধিক কিশোর ক্রিকেটার ডাক পেয়েছে। দুই কিশোর ক্রিকেটারের অনুর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ায় বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক, জেলা প্রশাসক হোসনা আফরোজা, সদস্য সচিব তোছাদ্দেক হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক খালেদ মাহমুদ রুবেল এবং সদস্য সচিব মোস্তফা মোঘল আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

Check Also

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি, পরিবেশ সুরক্ষায় কল্যাণ সমিতির উদ্যোগ

বগুড়া সংবাদ :পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *