সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (১৯) নামের এক মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামক স্থানে বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, মঙ্গলবার সকালে বাস যোগে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ওই দিন সকাল সাড়ে ৯ টায় নওগাঁগামী একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা আরিফ হোসেনকে আটক ও তল্লাশি করা কালে তার একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Check Also

বগুড়ায় সাবেক ইউপি সদস্য সাইফুল হত্যা মামলায় হুকুমদাতার ভূমিকা তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

বগুড়া সংবাদ ::বগুড়ার নুনগোলা ইউনিয়ন পরিষদের সদস্য মো. সাইফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় মো. জনির হুকুমদাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *