সর্বশেষ সংবাদ ::

ধুনটে বেত্রাঘাতে পরকীয়ার বিচার, সংঘর্ষে ছাত্রদল নেতা সহ আহত ৭

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে গ্রাম্য সালিশী বৈঠকে বেত্রাঘাত ও জরিমানা করে পরোকীয়ার বিচার করাকে কেন্দ্র করে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ ৭ জন আহত হয়েছেন। শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলো- বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন, বিএনপি নেতা আসাদুল ইসলাম, নজু মিয়া, পলাশ, আব্দুর রাজ্জাক, আলমগীর হোসেন ও বাচ্চু মিয়া। আহতদের মধ্যে আসাদুল ইসলাম ও জাকির হোসেনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হোসেন হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং অন্যরা ধুনট উপজেলা স্বাস্থ্যকমক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানান, ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের ধেরুয়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে একই গ্রামের আজগর আলীর ছেলে নাসির উদ্দিনের পরকীয়া প্রমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি বিয়ের দাবিতে ওই প্রবাসীর স্ত্রী নাসির উদ্দেনের বাড়িতে অবস্থান নেয়।

এদিকে বিষয়টি জানাজানি হলে ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ মিমাংসার জন্য বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাকির হোসেন শুক্রবার রাতে ধেরুয়াহাটি গ্রামে সালিশী বৈঠকে বসেন। সালিশে নাসির উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ৫০টি বেত্রাঘাত ও ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিয়ে নাসিরের বড় ভাই আব্দুর রাজ্জাক প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ছাত্রদল নেতা জাকির হোসেন ও বিএনপি নেতা আসাদুল হক সহ ৭জন আহত হয়।

এবিষয়ে নাসির উদ্দিনের বড় ভাই আব্দুর রাজ্জাক বলেন, বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ন সম্পাদক জাকির হোসেন ও তার পরিবারের সদস্যদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তারা দলের প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে অনৈতিক সুবিধা আদায় করছে।

তবে এব্যাপারে বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, পূর্ব পরিকল্পিতভাবে আমাকে সহ আমার পরিবারের স্বজনদের উপর হামলা করে আহত করা হয়েছে।
এবিষয়ে ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক পলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৫জনকে আটক করা হয়েছে।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *