সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে নবাগত ইউএনও’র সাথে বিভিন্ন মহলের মত বিনিময় সভা অনুষ্ঠিত 

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘি উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সাংবাদিকসহ বিভিন্ন মহলের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিশাত আনজুম অনন্যার এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানার সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান। এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান, উপজেলা জামায়াতের আমীর হাফেজ আতোয়ার হোসেন, সেক্রেটারী গোলাম রাব্বানী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদ হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল হালিম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এনামুল হক, আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এনামুল হক, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক হাফিজার রহমান, সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সান্তাহার শহর প্রেস ক্লাবের সভাপতি জিললুর রহমান, শিক্ষার্থী সিজ্জাতুল, ফাহাদ, আনান প্রমূখ।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *