সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী আটক

বগুড়া সংবাদ : সোনাতলায় ১১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গত শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে আটক করেছে থানা পুলিশ। থানা সূত্রে জানা যায়, উপজেলার সোনাকানিয়া গ্রামের মৃত কাসেম মোল্লার ছেলে জাহাঙ্গীর আলম আবু তালেব (৫২) দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসা করে আসছে। গত শনিবার রাতে থানার ওসি মিলাদুন নবীর নির্দেশে এসআই শিমুল কুমার দাস কয়েকজন ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গাঁজা-সহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের হয়েছে। পরদিন রোববার তাকে জেলহাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *