সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুরে কোর্ট মহুরীর মৃত্যু নিয়ে গুঞ্জণ

 

বগুড়া সংবাদ : বগুড়ার শাজাহানপুরে আবুল কালাম আজাদ (৭৫) নামে একজন কোর্ট মহুরীর মৃত্যু নিয়ে গুঞ্জণ উঠেছে। স্বজনরা বলছেন আত্মহত্যা অপর দিকে পুলিশ বলছে সন্দেহ রয়েছে।

নিহত আবুল কালাম আজাদ উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর জায়দারপাড়া গ্রামের বাসিন্দা।

শনিবার দুুুুপুরে নিজ বাড়ি থেকে মরহুমের মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মরহুমের দুই ছেলে মাদকাসক্ত। মাঝে মধ্যে তারা বাবা আবুল কালাম আজাদকে মারধর করতেন।

স্বজনরা জানান, মাদকাসক্ত দুই ছেলের উপর অভিমান করে শনিবার সকাল ১০টার দিকে আবুল কালাম আজাদ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম জানান, আবুল কালাম আজাদ তার মাদকাসক্ত ছেলের উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে স্বজনরা জানিয়েছেন। তবে বিষয়টি সন্দেহজনক হওয়ায় পোষ্টমর্টেমের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

 

Check Also

ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, বাবা-মাকে মারধরের অভিযোগ , সুষ্ঠু তদন্ত ও নিরাপত্তার দাবি

বগুড়া সংবাদ  :  জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার দক্ষিণ বস্তা বাঁসতা এলাকায় এক ব্যক্তির নিখোঁজ হওয়ার ঘটনাকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *