সর্বশেষ সংবাদ ::

সান্তাহারে ৭৭ পিচ এ্যাম্পুলসহ গ্রেপ্তার ৩

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ৭৭ পিচ নেশার এ্যাম্পুল ইনজেকশনসহ তিন জনকে গ্রেপ্তার করেছে শহর   পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়েরের পর বগুড়া আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার বিকালে উপজেলার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর তিন কোয়াটার্স এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক  (এস আই) বকুল হোসেন জানান, ওই স্থানে এ্যাম্পুল বিক্রির জন্য রাস্তার মোড়ে তিন ব্যক্তি দাঁড়িয়ে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় আটক হয়। এরপর তাদের দেহ তল্লাশীকালে লুঙ্গির ভাজে সাদা পলিথিনে মুড়ানো অবস্থায় ৭৭ পিচ নেশার এ্যাম্পুল উদ্ধার সহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনীর মৃত তোতা মিয়ার ছেলে জুয়েল (৫০), রেলওয়ে হাসপাতাল কলোনীর মৃত আলমের ছেলে আরিফ (৩৪) ও নওগাঁ সদরের পার বোয়ালিয়া গ্রামের মৃত আলমের ছেলে শামীম হোসেন (৩২)।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে একটি মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *