সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া

বগুড়া সংবাদ:  দুপচাঁচিয়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে হলরুমে প্রধান শিক্ষক মতিউর রহমানের সভাপতিত্বে ও শিক্ষক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি শাহরুখ খান। বিশেষ অতিথি বক্তব্য রাখেন পৌরসভার নিবার্হী প্রকৌশলী আহম্মেদ কামরুল হাসান। এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিনসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগন। দোয়া করেন শিক্ষক মোশারফ হোসেন। এবার অত্র বিদ্যালয় হতে ২০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *