সর্বশেষ সংবাদ ::

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কাহালুর মালঞ্চায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ,: বৃহস্পতিবার বগুড়ার কাহালুর মালঞ্চা ইউনিয়নের পানিসারা স্কুল মাঠে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পির চেয়ারম্যান নেছার উদ্দিনের উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্টিত হয়।
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র ফরিদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক শফিক তালুকদার, যুব বিষয়ক সম্পাদক শাহিনুর ইসলাম, দপ্তর সম্পাদক শাহ জালাল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মালঞ্চা ইউনিয়ন বিএনপির সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সাবেক সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ঠান্ড, মালঞ্চা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইশবাল হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, বিএনপিনেতা আব্দুল হান্নান, নুরুল ইসলাম, যুবদলনেতা মেরাজ, মহিদুল, শামীম সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Check Also

বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে এতিমদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

বগুড়া সংবাদ : পবিত্র মাহে রমজান উপলক্ষে বগুড়া জেলা ছাত্রদলের উদ্যোগে ও সহ-সভাপতি মশিউর রহমানের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *