সর্বশেষ সংবাদ ::

সান্তাহার ৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়া জেলার

সান্তাহার পৌর শাখার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সান্তাহার

পৌর শহরের মালশন ঈদগাহ মাঠে ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে ও যুবদলের নেতা মানিক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির  সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, বগুড়া জেলা মহিলা দলের সহ-সাধারন সম্পাদক এইচ এম মুক্তা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, সাংগঠনিক সম্পাদক মুক্তারুল হক মুক্তা, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সাবেক ছাত্র দলের সভাপতি রাকিবুল হাসান সুজন, পৌর ছাত্র দলের সভাপতি সোহাগ হোসাইন, ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াশ হোসেন আকাশ, ফাহমিদ বিন রফিক, সাফাইত হেসেন, পৌর তাঁতী দলের সভাপতি এস এম জোবায়েয় হোসেন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ ৮ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দোয়া মাহফিলে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Check Also

‎বগুড়ার গাবতলীতে ওলামাদলের ‎দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বগুড়া সংবাদ (জাহাঙ্গীর আলম লাকী গাবতলী বগুড়া):  বগুড়ার গাবতলী উপজেলায় জাতীয়তাবাদী ওলামা দল ও পৌর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *