সর্বশেষ সংবাদ ::

পত্নীতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : নওগাঁর পত্নীতলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পত্নীতলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মানে ইসলাম-ই কার্যকর পন্থা এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার দোচাই রোড, নজিপুর নতুনহাট এলাকায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পত্নীতলা উপজেলা শাখার সভাপতি প্রভাষক মুহাম্মাদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সেক্রটারী প্রভাষক মুহাম্মাদ শহিদুল আলম, সহ-সভাপতি মুফতি মুহাম্মাদ আব্বাস আলী, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার প্রধান উপদেষ্টা ও নওগাঁ-২ আস‌নের সাবেক এমপি বি,এস,এ হুমায়ুন কবির চৌধুরী, পত্নীতলা উপজেলা শাখার সেক্রেটারী হাফেজ মুহাম্মাদ নাজিবুদ্দীন চৌধুরী সহ দলীয় নেতৃবৃন্দ সুধীজন প্রমুখ। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

Check Also

বগুড়ার গাবতলীতে চাঞ্চল্যকর রিতা মজুমদার হত্যা রহস্য উন্মোচন: গ্রেপ্তার ২, হত্যায় ব্যবহৃত হাসুয়া উদ্ধার

বগুড়া সংবাদ বগুড়ার গাবতলীর মমিনহাটা গ্রামে ক্লুলেস ও চাঞ্চল্যকর রিতা মজুমদার (৫০) হত্যা মামলার রহস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *