সর্বশেষ সংবাদ ::

ধুনটে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

ধুনটে বাঙ্গালী নদী থেকে বালু উত্তোলন করায় ৫০ হাজার টাকা জরিমানা

বগুড়া সংবাদ :বগুড়ার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকার বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আব্দুল করিম নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার বিকালে ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল সরেজমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই দÐাদেশ প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ী এলাকার বাঙ্গালী নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিনের সাহায্যে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে সোমবার বিকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম নামে ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা অর্থদÐ প্রদান করা হয়। পরে জরিমানা টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।  সোমবার বিকালে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল করিম নামে ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। পরে জরিমানা টাকা পরিশোধ করায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

 

 

 

 

 

Check Also

বগুড়া কেন্দ্রীয় বাস টার্মিনালে সিটি কর্পোরেশনের অভিযান

বগুড়া সংবাদ   : বগুড়া মহানগরের ১৫নম্বর ওয়ার্ডের চারমাথা এলাকায় কেন্দ্রীয় বাস টার্মিনালে অবৈধ স্থাপনা উচ্ছেদ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *