সর্বশেষ সংবাদ ::

শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিরতনের উদ্বোধন

শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিরতনের উদ্বোধন

বগুড়া সংবাদ :বগুড়ার শাজাহানপুর প্রেসক্লাবের উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে এই কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সজিবুল আলম সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমান দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, আইসিটি অফিসার মোস্তাফিজার রহমান।

এসময় প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক সাইদুজ্জামান তারা, বর্তমান সিনিয়র সহ-সভাপতি মাইনুল ইসলাম, সহ-সভাপতি শাহীন আলম, সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুর রহমান মিঠু, বর্তমান যুগ্ম-সাধারন সম্পাদক সুচন্দন সরকার, দপ্তর সম্পাদক গোলাম আযম শামীম, সাবেক দপ্তর সম্পাদক মুঞ্জুরুল ইসলাম রিপন, কোষাধ্যক্ষ শাহীন আলম, ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম, ধর্ম ও সাহিত্য সম্পাদক মোস্তাকিম হোসাইন, নির্বাহী সদস্য রমজান আলী রঞ্জু, সাবেক নির্বাহী সদস্য সানোয়ার হোসেনসহ প্রেসক্লাবের সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন।

 

Check Also

বিহঙ্গ আবৃত্তি পরিষদের একুশের আয়োজন “বর্ণ সুধা” অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়ায় বিহঙ্গ আবৃত্তি পরিষদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *