সর্বশেষ সংবাদ ::

কাহালুর জয়তুল গ্রাম কমিটির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

কাহালুর জয়তুল গ্রাম কমিটির উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ :  বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে গত শুক্রবার বাদ জুম্মা বগুড়ার কাহালুর জয়তুল বড় চকপাড়া জামে মসজিদে অত্র গ্রাম কমিটির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কাহালু সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, জয়তুল গ্রাম কমিটির সভাপতি আলহাজ্ব মো. বায়জীদ হোসেন (পলাশ), সাধারণ সম্পাদক মো. সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক নজমুল হোসেন, কাহালু সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক বাবু প্রামানিক, বিএনপিনেতা, মতিউর রহমান, সোহেল, জহুরুল ইসলাম, আইয়ুব আলী সহ গ্রাম কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ।

Check Also

বগুড়ায় শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদের স্মরণে ৭ দিনব্যাপী কর্মসূচি, স্মরণসভা সফল করতে আহ্বায়ক কমিটি গঠন

বগুড়া সংবাদ : বগুড়া জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ গত ১৮ নভেম্বর দিবাগত রাতে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *