সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়া তারুণ্যের উৎসব গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের উদ্বোধন

বগুড়া সংবাদ : নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’- এ প্রতিপাদ্য নিয়ে ‘তারুণ্যের উৎসব’ গোল্ডকাপ ফুটবল টুর্ণামন্টের(অনুর্ধ্ব-১৭) উদ্বোধন করা হয়েছে। দুপচাঁচিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে গত ৫জানুয়ারি রোববার বিকালে সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি। এসময় উপস্থিত ছিলেন দুপচাঁচিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জিম হোসেন, আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুদেব কুÐু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু কালাম আজাদ, উপজেলা ছাত্রদলের সভাপতি শামীম সরদার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধি নাজমুল সাকিব নাঈম, দুপচাঁচিয়া ফুটবল একাডেমীর সভাপতি মাহমুদুল হক শিপন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের প্রতিনিধিগণ। উদ্বোধনী খেলায় জিয়ানগর ইউনিয়ন পরিষদ ১-০ গোলে দুপচাঁচিয়া সদর ইউনিয়ন পরিষদকে পরাজিত করে। খেলা পরিচালনা করেন লিটন আকন্দ। তাকে সহযোগিতা করেন আরিফ মন্ডল ও আয়নাল হক। ধারাভাষ্য প্রদান করেন আল-আমিন। টুর্ণামেন্টে ৮টি টিম অংশগ্রহণ করবে। আগামী ৮জানুয়ারি বুধবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Check Also

কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের টাইল্স করণ নির্মাণ কাজের উদ্বোধন করলেন এম পি মোশারফ হোসেন

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু পৌরসভার বাস্তবায়নে বার্ষিক উন্নয়ন কর্মসূচীর আওতায় কাহালু কেন্দ্রীয় জামে মসজিদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *