সর্বশেষ সংবাদ ::

কাহালুর বিএনপিনেতা অধ্যক্ষ রফিকুলের মাতার মৃত্যুতে সাবেক এম পি মোশারফ হোসেন সহ বিএনপি নেতৃবৃন্দের শোক প্রকাশ

বগুড়া সংবাদ :বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হান্নান ও সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলামের মাতা জাহেদা বেগম বার্ধক্যজনিত কারণে সোমবার সন্ধ্যায় নিজ বাসভবন পৌর এলাকার উলট্র গ্রামে মারা যান। (ইন্না—-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মরহুমার আতœার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কেন্দ্রীয় কৃষকদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন ।
এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদ, কাহালু উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি ও কাহালু পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, কাহালু পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান ছেলিম উদ্দিন, আব্দুল মান্নান, ফরিদ ফকির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান নেছার উদ্দিন, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শাহাজাহান আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 

Check Also

ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক নিহত, আহত ৬

বগুড়া সংবাদ :বগুড়ার আদমদীঘিতে ট্রাক্টর, চার্জার চালিত অটোরিকশা ও মটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে অটোরিকশা চালক মনোয়ার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *