সর্বশেষ সংবাদ ::

সোনাতলায় গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন

সোনাতলায় গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম
আদালত বিষয়ক ওরিয়েন্টেশন

বগুড়া সংবাদ :  বগুড়ার সোনাতলায় বুধবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে সকল ইউনিয়নের গ্রাম পুলিশদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী
অফিসার স্বীকৃতি প্রামানিক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’র স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তাবায়নাধীন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ সাহীন মিয়া গ্রাম আদালত আইন,বিধিমালা ওগ্রাম আদালতে গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ৭ ইউনিয়নের সকল গ্রাম পুলিশ।

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *