সর্বশেষ সংবাদ ::

ধুনটে বাজার মনিটরিংকালে পাঁচ বিক্রেতাকে জরিমানা

ধুনটে বাজার মনিটরিংকালে পাঁচ বিক্রেতাকে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার ধুনটে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে ধুনট বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিল। ধুনট ইউএনও হিমেল রিছিল জানান, মঙ্গলবার দুপুরে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ না করায় বাজারের পাঁচ বিক্রেতাকে ৫০০
টাকা করে মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। তিনি বলেন, জনস্বার্থে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Check Also

দুপচাঁচিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন সভাপতি ছাটন, সম্পাদক রতন

বগুড়া সংবাদ  : বগুড়ার দুপচাঁচিয়ায় রূপালী ব্যাংক পিএলসি’র শাখার নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। শনিবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *