সর্বশেষ সংবাদ ::

বগুড়ায় নিউ গন্ধেশ্বরী ঘি’র তিন লাখ টাকা জরিমানা , ডালডা মেশানোর অপরাধে জরিমানা

বগুড়ায় নিউ গন্ধেশ্বরী ঘি’র তিন লাখ টাকা , ডালডা মেশানোর অপরাধে জরিমানা

বগুড়া সংবাদ : বগুড়ার নিউ গন্ধেশ্বরী ঘি’র তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে বগুড়ার রাজা বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন  বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল মিয়াসহ জেলা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান আকিফ জানান, আমরা তিন দফা নিউ গন্ধেশ্বরী ঘি নামক প্রতিষ্ঠানের ঘি ল্যাব টেস্ট করি। সেই ল্যাব টেস্টের ফলাফলে ঘিয়ের মধ্যে ডালডা পাওয়া যায়। এই অপরাধে নিরাপদ খাদ্য আইনের  নিউ গন্ধেশ্বরী ঘি ব্যবসায় প্রতিষ্ঠানকে তিন লাখ টাকা জরিমানা করা হয়।

Check Also

বগুড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

বগুড়া সংবাদ  : “মানুষ পৃথিবী ও সমৃদ্ধির জন্য স্বাক্ষরতা” এই প্রতিপাদ্য বিষয়ের আলোকে মঙ্গলবার (৮ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *