সর্বশেষ সংবাদ ::

দুপচাঁচিয়ায় কলেজ ছাত্রীর আত্মহত্যা

বগুড়া সংবাদ :  দুপচাঁচিয়ায় তিথি সরকার(১৮) নামের এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত তিথি উপজেলার তালোড়া পৌর এলাকার সরঞ্জাবাড়ী মহল্লার গুড়া ব্যবসায়ী সুমন সরকারের মেয়ে। গত ৫নভেম্বর মঙ্গলবার
সন্ধ্যায় এ আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি সরকার তালোড়া সরকারি শাহ এয়তেবাড়িয়া কলেজের দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী। কলেজের প্রিটেস্ট পরীক্ষার ফলাফল খারাপ করায় ঘটনারদিন মঙ্গলবার দুপুরে তিথির মা দুলালী রানী তাকে লেখা- পড়ার ব্যাপারে বকাবকি করে। এ ক্ষোভে তিথি সকলের অগোচরে তাদের বাড়ির দ্বিতীয় তলার ঘরের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন অনেক খোঁজাখুজির এক পর্যায়ে তাকে ওই ঘরে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। পরে প্রতিবেশীদের ডেকে এনে তিথির ফাঁস দেয়া ওড়না কেটে তার লাশ নিচে নামান। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, তিথির আত্মহত্যার ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় তার লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *