সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা 

বগুড়া সংবাদ :  ইলিশের প্রধান প্রজনন মৌসুমে “মা ইলিশ  সংরক্ষণ অভিযান- ২০২৪” বাস্তবায়ন উপলক্ষে সারিয়াকান্দিতে মৎস্যজীবীদের  সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল শনিবার  দুপুরে উপজেলা পরিষদের হলরুমে  অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নীলুফা আক্তার।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার  রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক আব্দুল ওয়াহেদ মন্ডল, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা কালি পদ রায়। অনুষ্ঠান সঞ্চালনা করেন, সারিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা  কর্মকর্তা গােলাম মাের্শেদ।

Check Also

বগুড়ার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার তিন ইউনিয়নের নাম পরিবর্তনে গণশুনানি অনুষ্ঠিত

বগুড়া সংবাদ: রশিদুর রহমান রানা শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীরবাড়ী এবং নবগঠিত মোকামতলা উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *