সর্বশেষ সংবাদ ::

কাহালুতে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়া  সংবাদ ঃ বগুড়ার কাহালু উপজেলা কৃষি অফিসের তথ্যমতে চলতি মৌসুমে উপজেলায় ৮ হাজার ২”শ হেক্টর জমিতে সরিষা লাগানো হয়েছে। এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। গতকাল রোববার কাহালুর বীরকেদার শেখাহার ব্লকে ৫০ শতক জমিতে লাগানো বারি সরিষা-১৪ এর ক্ষেত প্রদর্শনী করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জান্নাতুল ফেরদৌস। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইফতেখার রাসূল সিদ্দিক, উপ-সহকারি কৃষি অফিসার মো.মাহফুজার রহমান, কৃষক মো. রতন প্রামানিক।

Check Also

বগুড়ায় শিক্ষককে লাঠিপেটা, সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে স্থায়ী ছাড়পত্র

বগুড়া সংবাদ  : বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের শারীরিক শিক্ষা বিভাগের স্কুল শাখার সহকারী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *