সর্বশেষ সংবাদ ::

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু

বগুড়া সংবাদ:বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টা ২০ মিনিটে সান্তাহার রেলওয়ে থানাধীন নাটোর জেলার ইয়াছিনপুর-মালঞ্চি রেলওয়ে স্টেশনের মাঝে টেটন পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ রিপোট লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, বৃহস্পতিবার সকালে ইয়াছিনপুর-মালঞ্চি রেলওয়ে স্টেশনের মাঝে টেটন পাড়া নামক স্থানে চিলাহাটি হতে ছেড়ে আসা রাজশাহীগামী ডাউন বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাঁটা পড়ে ঘটনাস্থলে  ওই ব্যাক্তির মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।  এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের জন্য খোঁজ খবর নেওয়া হচ্ছে। পরিচয় শনাক্ত হলে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হবে।

Check Also

থানায় আরো একটি অভিযোগ বগুড়ার গাবতলীর হোসেনপুরে মারপিটে আহত-৩

বগুড়া সংবাদ :  বগুড়ার গাবতলীর হোসেনপুরে অটো ভর্তি করাকে কেন্দ্র করে মারপিটে -৩ জন আহত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *