সর্বশেষ সংবাদ ::

সারিয়াকান্দিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে সাব্বির নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা 

বগুড়া  সংবাদ:    সারিয়াকান্দিতে এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগে সাব্বির মিয়া (২০) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
অভিযুক্ত ওই  যুবক সারিয়াকান্দি  উপজেলার হাটশেরপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে।
জানাগেছে , শুক্রবার দিবাগত রাতে  সাব্বির  কৌশলে  ঘরের দরজার উপর দিয়ে ওই কিশোরীর  ঘরের ভেতরে  প্রবেশ করে । পরে  কিশোরীকে জোরপূর্বক  যৌন হয়রানি করে। এসময় তার  চিৎকারে  স্থানীয়রা এগিয়ে এলে বখাটে সাব্বির পালিয়ে যায়। এর আগেও  সাব্বির ওই কিশোরীর পথরোধ করে নানারকম হুমকি-ধামকি ও কু-প্রস্তাব দিতাে।
সারিয়াকান্দি  থানার অফিসার ইনচার্জ জামিরুল ইসলাম বলেন, এব্যাপারে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ওই যুবককে  গ্রেফতারের চেষ্টা চলছে।

Check Also

আদমদীঘিতে গর্ভকালীন সেবা কার্ড প্রদানে ২০০ করে ঘুষ নেওয়ার অভিযোগ

বগুড়া সংবাদ  : বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের পরিবার পরিকল্পনা শাখায় গর্ভকালীন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *