সর্বশেষ সংবাদ ::

সিরাজগঞ্জে ছাত্র জনতার আন্দোলনে ছাত্র হত্যার অভিযোগে সাবেক এমপি মমিন মন্ডল এর পিএস সেলিম সরকার গ্রেফতার

বগুড়া সংবাদ:   গত ০৪ আগস্ট ২০২৪ তারিখে দুপুর ১২.৩০ ঘটিকার সময় বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল এনায়েতপুর থানাধীন খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতাল মেইন ফটকের সামনে হতে মিছিল শুরু করে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌঁছালে দুর্বৃত্তরা পূর্ব পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ আন্দোলন নসাৎ করার জন্য পিস্তল দিয়ে গুলি বর্ষণ করলে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ছাত্র জনতার মিছিলে অংশগ্রহণরত ভিকটিম ১। মোঃ শিহাব হোসেন (১৯), পিতাঃ মোঃ শফি মিয়া, সাং-মাধবপুর, ২। হাফেজ মোঃ সিয়াম হোসেন (২০), পিতাঃ মোঃ কুদ্দুস আলী, সাং-গোপরেখী, ৩। মোঃ ইয়াহিয়া আলী, পিতাঃ মোঃ শাহজাহান আলী, সাং-খুকনী ঝাউপাড়া, সর্ব থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জগণ গুলিবৃদ্ধ হয়ে মারাত্মক আহত হলে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদেরকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার প্রেক্ষিতে মোছাঃ শাহানা খাতুন (৩৫), স্বামী-মৃত ইয়াহিয়া আলী, মোঃ হযরত আলী (৩৪), পিতাঃ মৃত আবু বক্কর মোল্লা এবং মোঃ সোলায়মান (২৯), পিতাঃ মোঃ আব্দুল মোতালেব ত্রয় বাদী হয়ে ০৩টি পৃথক হত্যা মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম, অধিনায়ক র‌্যাব-১২, সিরাজগঞ্জ এর দিকনির্দেশনায় গত ১৭/০৯/২৪ ইং তারিখ ২০.৩০ ঘটিকায় সময় র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২, সদর কোম্পানি ও র‌্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস অভিযানিক দল ‘‘নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানাধীন ড্রিম কনভেনশন হল, উত্তর মাসদাইর, গাবতলী এলাকায়” যৌথ অভিযান পরিচালনা করে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে হত্যা মামলার ২৮ নং এজাহারনামীয় পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ছাড়াও তার সাথে থাকা ০২টি মোবাইল ফোন ও ০১টি হাতঘড়ি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম সরকার (৪৬), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক সরকার, সাং-শেরনগর (কামারপাড়া), থানা-বেলকুচি, জেলা- সিরাজগঞ্জ।গ্রেফতারকৃত আসামিকে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।

Check Also

সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপি সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *