সর্বশেষ সংবাদ ::

গাবতলীর জিয়া বাড়িতে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সাবেক এমপি লালু

গাবতলীর জিয়া বাড়িতে খাদ্য সামগ্রী
বিতরণ করলেন সাবেক এমপি লালু
বগুড়া সংবাদ : বাংলার রিলিফ সংগঠনের উদ্যোগে শনিবার বগুড়ার গাবতলী নশিপুর বাগবাড়ি-জিয়াবাড়িতে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন দৈনিক উত্তর কোণ পত্রিকার ব্যবস্থাপনা পরিচালক বেগম শামছুন নাহার জামান তালুকদার। আরো উপস্থিত ছিলেন নশিপুর ইউপি চেয়ারম্যান রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, গাবতলী উপজেলা যুবদলের আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন, বিএনপি ও অঙ্গদলের মধ্যে আনজু মন্ডল, জাহাঙ্গীর আলম পোটল, রফিকুল ইসলাম লান্টু, বাংলার রিলিফ এর দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি সোহাগ চন্দ্র দাস ও মাসুদ আহমেদ, ছাত্রদল নেতা মোহতাছিন বিল্লা মুন। বাংলার রিলিফ এর মাধ্যমে প্রায়  এক শতাধিক দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Check Also

বগুড়ায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

বগুড়া সংবাদ : বুধবার বিকেলে বগুড়া শহরের টিএমএসএস মিলনায়তনে জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা আয়োজিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *