সর্বশেষ সংবাদ ::

হাসিনা পতন আন্দোলনে শহীদ মনিরের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

হাসিনা পতন আন্দোলনে শহীদ মনিরের কবর জিয়ারত করলেন জামায়াত নেতৃবৃন্দ

বগুড়া সংবাদ:গত ৫ আগষ্ট শেখ হাসিনা সরকার পতনের দিনে দুপচাচিয়া থানার সামনে বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত ছাত্রশিবির নেতা মনিরুল ইসলাম মারা যায়। মঙ্গলবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দৈনিক সাতমাথা পত্রিকার সম্পাদক অধ্যক্ষ শাহাবুদ্দিন সহ কাহালু ও দুপচাচিয়া উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ মনিরের কবরে ফাতেহা পাঠ ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন । এ সময় উপস্থিত ছিলেন পূর্ব জেলা জামাপয়াতের আমীর মাও : আব্দুল হক সরকার,কাহালু উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাও : তায়েব আলী, জেলা নায়েবে আমীর মাও : আব্দুল হাকিম, কাহালু উপজেলা আমীর আব্দুস শহীদ খান, মনিরের পিতা শামসুল হক প্রমুখ। পরে অধ্যক্ষ শাহাবুদ্দিন মনিরের পরিবারকে শান্তনা দেন এবং পরিবারের জন্য আল্লাহর রহমত কামনা করেন।

 

Check Also

বগুড়ায় প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : বগুড়ায় ঈদুল আজহা উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া পরিদপ্তর, যুব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *