সর্বশেষ সংবাদ ::

অন্তর্বর্তী সরকারে ১৫ জন থাকতে পারেন: সেনাপ্রধান

অন্তর্বর্তী সরকারে ১৫ জন থাকতে পারেন: সেনাপ্রধান

বগুড়া সংবাদ : আগামীকাল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি আরও জানান, এ সরকারে ১৫ জনের মতো থাকতে পারেন।

বুধবার (৭ আগস্ট) সার্বিক পরিস্থিতি নিয়ে সেনা সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে তিনি এসব কথা জানান।

 

সেনাবাহিনী প্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে রাষ্ট্রপতি ছাড়াও রাজনৈতিক দল ও ছাত্রদের সঙ্গে আলোচনা হয়েছে। সবার সম্মতিক্রমে ড. ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ঢাকায় ফিরছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাবেন বলেও জানান তিনি।

Check Also

বগুড়ার ঝোপগাড়ী বারপুরে দাড়িপাল্লায় ভোট চাইলেন জামায়াত প্রার্থী সোহেল

বগুড়া সংবাদ : বগুড়া শহর জামায়াতের আমীর ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আবিদুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *