সর্বশেষ সংবাদ ::

নারী শিশু নির্যাতন মামলায় কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মধু গ্রেফতার

নারী শিশু নির্যাতন মামলায়
কাহালু উপজেলা ছাত্রদলের
সভাপতি মধু গ্রেফতার

বগুড়া সংবাদ : বগুড়ার কাহালু থানা পুলিশ নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ হোসেন মধু (২৫) কে গ্রেফতার করেছে।
বুধবার সন্ধ্যায় কাহালু উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মধু কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের বড় বাখরা গ্রামের আব্দুস সালামের পুত্র।
উল্লেখ্য যে, মধু গত ২১ মার্চ মাদ্রাসা পড়–য়া ৯ম শ্রেণীর এক ছাত্রীকে নিয়ে উধাও হয়ে য়ায়। উক্ত ঘটনায় ওই ছাত্রীর পিতা বাদী হয়ে মধুকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে গত ২৪ মার্চ কাহালু থানায় একটি অপহারণ মামলা দায়ের করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম রেজা নারী শিশু নির্যাতন মামলায় প্রধান আসামী মুরাদ হোসেন মধুকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

Check Also

গাবতলীতে প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে ৩টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

বগুড়া সংবাদ ‎(জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  : ‎বগুড়ার গাবতলীতে প্রায় ১৬ কোটি ১২ লাখ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *