সর্বশেষ সংবাদ ::

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু 

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে পল্লী চিকিৎসকের মৃত্যু
বগুড়া সংবাদ  :  বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে জীবন চন্দ্র পাল (৫০) নামের এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। মৃত জীবন চন্দ্র উপজেলার তারতা গ্রামের গোপেন্দ্রনাথ পালের ছেলে। শনিবার সকালে আদমদীঘি থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেন।
আদমদীথি থানা পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার রাত ১১টায় উপজেলার কুন্দগ্রাম ইউপির তারতা গ্রামে নিজ বাড়ীতে টেলিভিশনে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার সময় তারে জড়িয়ে জীবন চন্দ্র গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ১২টায় তিনি মারা যান। পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা  হয়েছে।

Check Also

বগুড়ার গাবতলী বিএনপি নেতা আতিকের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

বগুড়া সংবাদ : ( জাহাঙ্গীর আলম লাকি গাবতলী বগুড়া)  :গাবতলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মরহুম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *